শনিবার, ৪ জুলাই, ২০১৫

প্যাটার্ন ভুলে গেছেন? দুইটা পদ্ধিতিতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক খুলে ফেলুন…?

আসসালামুয়ালাইকুম , আশা করি সবাই ভাল আছেন ।
অ্যান্ড্রয়েড প্লাটফর্ম ব্যবহারকারীকে অনেক গুলো নিরাপত্তা স্তরের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন রকমের তথ্য নিরাপদ রাখতে সাহায্য করে। লক স্ক্রিন থেকে শুরু করে প্রতিটি অ্যাপলিকেশনের জন্যেও ইচ্ছে করলে একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারেন নানা রকম নিরাপত্তা স্তর। সাধারণ লক স্ক্রিনের নিরাপত্তায় অ্যান্ড্রয়েড প্লাটফর্ম কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকে। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে থাকে তবে নিশ্চয়ই আপনি এতদিনে নিরাপত্তার জন্য লক স্ক্রিনের সিকিউরিটি লেয়ার ব্যবহার করেছেন। বিভিন্ন রকম ব্যবহারকারীর কথা মাথায় রেখে লক স্ক্রিনের এই সিকিউরিটি লেয়ারে অ্যান্ড্রয়েড এনেছে বিভিন্ন ভ্যারিয়েশন। অক্ষর, ক্রমিক সংখ্যা এবং প্যাটার্ন – রাখা হয়েছে তিন রকমের নিরাপত্তা ব্যবস্থা। তবে এগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ‘প্যাটার্ন লক’, কেননা এতে করে সহজে আঙ্গুল না উঠিয়ে স্মার্টফোনটিকে আনলক করে ফেলা যায়। কিন্তু যদি আপনি আপনার স্মার্টফোনে আপনার ডিফাইন করা প্যাটার্ন লকটি ভুলে গিয়ে থাকেন তবে কি করবেন? চিন্তার কারণ নেই, আজকের টিউটোরিয়ালে আমরা তাই জানার চেষ্টা করব।
<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=af86e48e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=794&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=af86e48e' border='0' alt='' /></a>
আজকের টিউটোরিয়ালটি আমি দুই ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে,
১। বেসিক লেভেল; এই পদ্ধতিটি সবাই অনুসরণ করতে পারবেন, এমনকি আপনি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে এখনও ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তাহলেও।
২। অ্যাডভান্স লেভেল; এই পদ্ধতিটি অ্যাপলাই করার জন্য আপনাকে সামান্য কিছু অ্যাডভান্স বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, তবে কঠিন কিছুই না।
তাহলে চলুন, শুরু করা যাক।

বেসিক লেভেলঃ
কিছু কিছু স্মার্টফোন লক করা অবস্থায় ফিজিক্যাল আনলক হার্ডওয়্যার বাটন চাপ দিলে প্রথমে স্লাইড লক স্ক্রিনে নিয়ে যায় আবার কিছু কিছু সরাসরি প্যাটার্ন লক স্ক্রিনে নিয়ে যায়, যদিও এই প্রক্রিয়াটি পুরোটাই ‘সেটিংস’ এর নির্ভর করে। যাই হোক, ধরুন আপনি প্যাটার্ন লক স্ক্রিনে আছেন। বার বার ভুল প্যাটার্ন কী দেয়ার পর আপনাকে কিছুটা সময় (৩০ সেকেন্ডের মত) অপেক্ষা করতে বলবে। নিচের স্ক্রিন শটটি দেখুন।
1
এক্ষেত্রে যেহেতু আপনি আপনার ‘প্যাটার্ন লক’ ভুলে গিয়েছেন তাই অপেক্ষা করে লাভ হচ্ছেনা। তাই, ‘Forgot pattern” অপশন সিলেক্ট করুন। নিচের মত স্ক্রিন দেখতে পাবেন, রম বা থিম ভেদে স্ক্রিনের ইন্টারফেস সামান্য পরিবর্তিত থাকতেই পারে তবে মূল বিষয়গুলো বদলাবে না।
2
এরপর ইউজার নেমের স্থানে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটির ইমেইল ঠিকানা লিখুন যা আপনি আপনার স্মার্টফোনের সাথে ইন্টিগ্রেটেড করেছিলেন, এবং পাসওয়ার্ডের স্থানে ইমেইলের পাসওয়ার্ডটি দিন। সঠিক তথ্য প্রদানের পর আপনার স্মার্টফোনটি আপনার তথ্য চেক করবে এবং সঠিক হলে আপনাকে নতুন প্যাটার্ন ড্র করার জন্য বলবে। প্যাটার্নটি একবার ড্র করার পর কনফারমেশনের জন্য আপনাকে আবারও একবার ড্র করতে বলবে। ব্যাস কাজ শেষ!!
অসুবিধা সমূহঃ
১। অনেকেই স্মার্টফোনের সাথে এখনও জিমেইল অ্যাকাউন্ট ইন্টিগ্রেটেড করেন না, হয়ত বিষয়টি সম্পর্কে অবগত নন। অথবা, একবার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের পরে এর পাসওয়ার্ড ভুলে যান। এরকম হলে এই পদ্ধতিটি কাজে আসবে না।
২। আপনার ফোনটি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি অফলাইনে এই পদ্ধতিটি ব্যবহারের চেষ্টা করে ব্যার্থ হয়েছি।

বুধবার, ১ জুলাই, ২০১৫

জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !

জিমেইল ইউজারদের স্বাগত জানাচ্ছি আমার আজকের পোস্টে। আপনার জিমেইল অ্যাকাউন্টে কি জমে আছে হাজার হাজার মেইল? আপনি কি সব ইমেইল এক ক্লিকেই এবং খুব সহজেই ডিলেট করে ফেলতে চাচ্ছেন? আপনার জন্য নিয়ে এলাম সহজ ট্রিকসের বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখন আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টে জমে থাকা সকল মেইল রিমুভ করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই!
জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !
আমাদের অনেকের পুরোনো ইমেইল অ্যাকাউন্ট থাকে অনেক সময়। কিন্তু বহুদিন পর ইমেইল অ্যাকাউন্টে লগিন করে দেখলেন, ইনবক্সে জমে গেছে অপ্রয়োজনীয় হাজার হাজার ইমেইল? এখন এই মেইলগুলো মুছে ফেলতে চাচ্ছেন?? কিন্তু এতোগুলো ইমেইল ম্যানুয়ালি ডিলেট করা অসম্ভব! আমরা জানি, জিমেইল ইনবক্সে প্রত্যেক পেজে ৫০টির মতো ইমেইল থাকে। অর্থাৎ ডিলেট করতে হলে আপনাকে এখন প্রতি ক্লিকে এই ৫০টি করে ইমেইল ডিলেট করতে হবে। আর এভাবে যদি আপনি ডিলেট করতে থাকেন, তাহলে ভেবে দেখেছেন কি, কতক্ষণ সময় নস্ট হতে পারে আপনার মেইলে জমে থাকা এই ইমেইলগুলো ডিলেট করতে? চিন্তা নেই, আছে স্মার্ট সল্যুশন। 
জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !

জিমেইল অ্যাকাউন্টের ইনবক্স থেকে সকল ই-মেইল এক ক্লিকে ডিলেট করার পদ্ধতি 

আমি আজ আপনাদের সাথে সকল ইমেইল ডিলেট করার ট্রিকসটি ভিডিও টিউটোরিয়াল আকারে নিয়ে এসেছি। তাই আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি খুব সহজেই ট্রিকসটি বুঝবেন। তবুও, আপনাদের স্বার্থে সংক্ষেপে এবং এক নজরে ধাপগুলো নিচে উল্লেখ করছিঃ
  • আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন। লগিন করার সময় একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা স্লো ইন্টারনেট ইউজাররা সাধারণত জিমেইল অ্যাকাউন্টটি Load Basic HTML অপশনে ওপেন করি। কিন্তু আজকের ট্রিকসটির জন্য আপনাকে অবশ্যই Standard Mode দিয়েই কাজ করতে হবে। 
  • ইনবক্সে লগিন করার পর, সার্চ বক্সে লিখুন before:2015/07/01 এবং সার্চ বাটন ক্লিক করুন। এই উল্লেখিত কমান্ডটি নিয়ে ভাবছেন? বুঝতে পারছেন না কমান্ডটি? যদিও ভিডিওতে আমি কমান্ডটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছি। তবুও সংক্ষেপে বলছি, before:2015/07/01 এই কমান্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন 2015/07/01 দারা একটি তারিখ বুঝানো হচ্ছে। এখানে লক্ষ্য করুন এই তারিখটি আজকের দিনের তারিখ। অর্থাৎ ২০১৫ সালের ১লা জুলাই। তাহলে তারিখটির ফরম্যাটটি বুঝে নিন। প্রথমে সাল, তারপর মাস এবং সবশেষে তারিখটি উল্লেখ হয়েছে। তাহলে পুরো কমান্ড থেকে আপনারা নিশ্চই অনুমান করতে পারছেন, before:2015/07/01 দ্বারা আমরা ২০১৫ সালের ১লা জুলাই তারিখের আগের সকল ইমেইল সার্চ করতেছি। যেহেতু আমরা সকল ইমেইল ডিলেট করতে চাই। চাইলে আপনি আপনার ইচ্ছেমত তারিখ বসাতে পারেন। অর্থাৎ আপনি যদি কোন নির্দিষ্ট তারিখের আগের সকল মেইল মুছে ফেলতে চান তবে সঠিক ফরম্যাটে তারিখটি বসিয়ে দিন কমান্ডটিতে। আরও বিস্তারিত বুঝতে ভিডিও টিউটোয়ালটি অবশ্যই দেখবেন।
  •  কমান্ডটি দিয় সার্চ করার পর জিমেইলের সিলেক্ট অল অপশনটি ক্লিক করুন । তাহলে একটি লেখা দেখতে পারবেন All 50 conversations on this page are selected. Select all conversations that match this search । অর্থাৎ মাত্র ৫০টি মেইল সিলেক্ট হয়েছে। কিন্তু আমাদের তো দরকার সকল মেইল ডিলেট করা। এজন্য Select all conversations that match this search লিঙ্কটা ক্লিক করুন এবং সবশেষে এই অবস্থায় ডিলেট আইকনটি ক্লিক করুন।
  • ব্যাস, সকল ইমেইল খতম! কিন্তু একি, সব ইমেইল তো আপনার সামনেই তবু রয়ে গেছে! ঘাবরাবেন না, এবার Inbox -এ একটা ক্লিক মারেন শুধু! কি, ক্লিক মেরে ফেলেছেন? তাহলে তো কেল্লা ফতে হয়ে গেছে। এবার কি দেখতে পেলেন? সব যন্ত্রনার ইমেইল না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন? আপনিতো ভাবছেন সব ইমেইলকে না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু না! সেগুলো ইনবক্স ফোল্ডার থেকে বিদায় নিলেও Trash ফোল্ডারে আছে। এটা প্রায় সকল জিমেইল ব্যবহারকারীর জানা। অর্থাৎ সিস্টেমটা অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতো। কোন কিছু ডিলেট করলে সেটি মূলত রিসাইকেল বিনে যায়। চাইলে রিসাইকেল বিন যেমন ফাঁকা করে ফেলা যায় তেমনি চাইলে আপনি আজাইরা ইমেইলগুলোকে Trash ফোল্ডারে গিয়ে Empty Trash Now ক্লিক করে ফাঁকা করে ফেলতে পারেন। এই কথাটি যদিও ভিডিও টিউটোরিয়ালে উল্লেখ করতে মনে ছিল না। যাই হোক, এখানে তো জানিয়েই দিলাম আর আপনারা জেনেও গেলেন! খুশি তো?

কেমন লাগলো আমার আজকের টিউটোরিয়াল। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের শেখানোটা আরও সহজতর করতেই ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করে থাকি। কিন্তু নতুন অনেকে সেই ভিডিও টিউটোরিয়াল দেখেও নাকি বুঝতে পারেন না। আমার কাছে এর পরে আর কিছুই করার থাকেনা। আপনাদের জানা উপায় থাকলে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ...

বুধবার, ২৪ জুন, ২০১৫

এবার এসে গেল নম্বর পাল্টে ফোন করার অ্যাপ

রযুক্তির এই অগ্রগতি অপরাধ আরও বাড়াবে কিনা, তা পাঠকদের বিচার্য, তবে বন্ধুদের একটু চমকে দিতে এবার এল এমন অ্যাপ, যা দিয়ে আপনি মুহূর্তের জন্য বদলে ফেলতে পারেন নিজের ফোন নম্বর। অ্যান্ড্রয়েডের এই অ্যাপগুলাের সাহায্যে গ্রাহক কিছুক্ষণের জন্য বদলে ফেলতে পারে নিজের পরিচয়।
ইতোমধ্যেই বিভিন্ন স্মার্টফোনে ছেয়ে গিয়েছে Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker-সহ পরিচয় বদলের বিভিন্ন অ্যাপ-এ। এগুলাের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়ে Tracebust। কীভাবে কাজ করবে এই অ্যাপ?
এই অ্যাপ থেকে ফোন করলে কিছু সময়ের জন্য বদলে যাবে আপনার ফোন নম্বর। এর পর যদি গলা পাল্টে ফেলেন, তাহলে ফোনের অপর প্রান্তের পরিচিত মানুষটির আপনাকে চিনতে বেশ কসরত করতে হবে। বহু মানুষ এই সব অ্যাপ ইনস্টল করে বন্ধু-বান্ধবদের সঙ্গে মজায় মেতেছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অপরাধও। বিভিন্ন রাজ্যের প্রশাসন জানাচ্ছে, এই সব অ্যাপ-এর সাহায্যে নারীদের উত্যক্ত করা শুরু করেছে অনেকে। এ বিষয়ে নানা অভিযোগও জমা পড়ছে।
অ্যাপসটি ডাউনলোড করুন এখান থেকে

WINDOWS 8/8.1 এর START মেনু WINDOWS XP/7 এর মত করবেন যেভাবে

windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন যেভাবে
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে পিসি বিষয়ক টিউনউপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় এই টিউন।
image
আমরা যারা পিসি ব্যবহার করি তাদের অনেকেই windows xp বা windows 7 ব্যবহার থেকে windows 8/8.1 ব্যবহার করায় বেশি স্বাচ্ছন্দবোধ করি । কারন windows 8/8.1 ব্যবহার করা যেমন সহজ তেমনি এর ইন্টারফেস ও ভালো । কিন্তু এর প্রধান এবং একমাত্র সমস্যা হয় start manu . । windows 7 এর স্টার্ট মেনু access করা সহজ এবং দেখতেও ভাল লাগে । আজ তাই আমি আপনাদের দেখাব কিভাবে windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন।
প্রথমে আপনাদের এই সফটওয়্যার টি  পিসিতে ইন্সটল করতে হবে।
download link
start manu link 1
start manu link 2
size :5.3MB
image
তারপর আপনার স্টার্ট মেনুর কাছে গিয়ে right বাটন ক্লিক করে সেটিং এ যাবেন । তারপর windows xp/ windows 7 / windows vista এর যে কোন একটি সিলেক্ট করেন । তারপর দেখেন আপনার পিসির স্টার্ট মেনু আপনার মনের মত হয়ে গেছে।
download করার জন্য firefox or internet explorer ব্যবহার করুন
তারপর আপনার স্টার্ট মেনুর কাছে গিয়ে right বাটন ক্লিক করে সেটিং এ যাবেন । তারপর windows xp/ windows 7 / windows vista এর যে কোন একটি সিলেক্ট করেন । তারপর দেখেন আপনার পিসির স্টার্ট মেনু আপনার মনের মত হয়ে গেছে।
download link
start manu link 1
start manu link 2
size :5.3MB
download করার জন্য firefox or internet explorer ব্যবহার করুন 

এবার PC তে Android App use করুন without bluestack or YouWave.

মাহে রমজানের শুভচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হল কিভাবে android app play করবেন bluestacks or YouWave ছাড়াই।
bluestack and YouWave অনেক জায়গা দখল করে এবং আপনার কম্পিউটার এর ও বারোটা বাজিয়ে দেয়।
তাই এবার android app play করুন কোন software ছারাই
কথা না বারিয়ে এখুনি দেখে নিন আপনার জন্য সুন্দর করে তৈরি করা ভিডিও টিউটরিয়াল টি
Direct YouTube Link
How to install Whatsapp or Android app on PC without BlueStacks or YouWave
কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন

পাঠানো ইমেইল বাতিল করতে জিমেইলে যুক্ত হল ‘আনডু সেন্ড’

image
ভুল করে কারও কাছে ইমেইল
পাঠানোর ঘটনা অনেক সময়ই ঘটে থাকে।
আর এ থেকে পরিত্রাণ পেতে জিমেইলে আছে ‘আনডু সেন্ড’ নামের একটি অপশন যার সাহায্যে পাঠিয়ে দেওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ইমেইলটি বাতিল করা সম্ভব। দীর্ঘদিন ধরে জিমেইলে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালু থাকলেও গতকাল আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি উন্মুক্ত করেছে গুগল।
এর আগে জিমেইলের সেটিংস অপশনের
‘ল্যাব’ ট্যাবে ফিচারটি থাকলেও এবার এটি
নিয়ে আসা হয়েছে ‘জেনারেল’ ট্যাবে। সেখানে ৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত বিভিন্ন টাইম উইন্ডো বাছাই করে নেওয়া যাবে।
পরবর্তীতে কারও কাছে ইমেইল পাঠানোর পর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে উপরের দিকে থাকা ‘Undo’ বাটনে ক্লিক করলেই পাঠানো মেইলটি বাতিল হয়ে যাবে। ওয়েবের পাশাপাশি গুগলের ইনবক্স অ্যাপেও পাওয়া যাবে এই
সুবিধা।
২০০৯ সালে গুগল প্রথম এই ফিচারটি চালু
করে। এরপর প্রায় ৬ বছর এটি পরীক্ষামূলক পর্যায়ে ছিল।

এখন খুব সহজ উপায়ে আপনার এন্ড্রয়েড ফোনে স্ক্রীনশট নিন তাও আবার কোন সফটওয়্যার ছাড়া

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আজকে ছোট একটা টিপস দিব যদিও অনেকে জানেন। তবে যারা জানেন না তারা তো জানতে পারবেন। আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তাদের অনেক সময় স্ক্রীনশট নেয়ার দরকার পরে। এজন্য অনেক অনেক অ্যাপ ব্যবহার করে থাকেন। আজকে আপনাদের শিখাব কি করে কোন সফটওয়্যার ছাড়া সহজেই আপনার এন্ড্রয়েড ফোন এ স্ক্রীনশট নিবেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফোনের ক্যামেরা অন করুন। এরপর ক্যামেরা মিনিমাইজ করে রাখুন।
এখন যার স্ক্রীন শট নিবেন সেটি ওপেন করুন।
এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিয়ম এর নিছের কি একই সময়ে প্রেস করুন।
দেখবেন স্ক্রীন শট নেয়া হয়েগেছে। এখন দেখুন গ্যালারীতে আপনার স্ক্রীনশট সেভ হয়ে গেছে।
আশা করি বুঝতে সমস্যা হয় নি।